ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

তিন মাসে হামে আক্রান্ত এক লাখ ছাড়ালো, মৃত্যু ৬৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯ জন এবং নিশ্চিত হামে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ১৪৮ জন।

সরকারি হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৯৬ দিনে হাম ও হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭৭ জনে এবং মোট মৃত্যু হয়েছে ৬৬৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর, বাকি ৫৭৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৮৯ হাজার ৯০৪ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১০ হাজার ৭৭৩ জন। এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ১৮৪ জন এবং হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুজন সিলেট বিভাগের, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে। একই সময়ে ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৪২৭ জন, যাদের মধ্যে ৮৪ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ২৯৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৭ শিশু এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২৪০ জনের। এরপর রয়েছে রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুইজনসহ মোট ৮৯ জন, সিলেটে তিনজনসহ ৭৫ জন, চট্টগ্রামে ১০ জনসহ ৫৮ জন, বরিশালে ১৯ জনসহ ৫৭ জন, ময়মনসিংহে দুইজনসহ ৫৫ জন, খুলনাতে হামের উপসর্গে ২৭ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুদানের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব, অনিশ্চয়তায় সরকারি অনুদানের সিনেমা

তিন মাসে হামে আক্রান্ত এক লাখ ছাড়ালো, মৃত্যু ৬৬৬

আপডেট সময় : ০৫:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬