ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে, বৈষম্য দূরীকরণের লক্ষ্য শিক্ষামন্ত্রীর

আগামী ২ জুলাই থেকে দেশজুড়ে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন শিক্ষা বোর্ডের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র পূর্বেই পৌঁছে যাবে এবং পরীক্ষার সময় কোনো সমস্যা দেখা দিলে তা মোকাবিলার জন্য নির্দেশনাও রয়েছে।

স্কুলে ভর্তি পরীক্ষা পদ্ধতির কারণে সৃষ্ট কোচিং বাণিজ্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার নামে যা হচ্ছে, তা মূলত একটি নামমাত্র প্রক্রিয়া। এই সমস্যা সমাধানে ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ এবং আসন সংখ্যা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হচ্ছে, যাতে কোচিং বাণিজ্য বন্ধ হয়। এই পদ্ধতিটি পর্যালোচনা করা হচ্ছে এবং কোনো অনিয়ম যাতে না হয় সেদিকে নজর রাখা হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষাব্যবস্থা প্রদানের লক্ষ্যে কাজ করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া ও সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘ভোকেশনাল শিক্ষা’ নামক দুটি নতুন বই যুক্ত করা হবে। তিনি জানান, ‘লার্নিং হ্যাপিনেস’ বা আনন্দদায়ক শিক্ষার ধারণাটি ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করা হবে। সংস্কৃতির সংজ্ঞায় শুধু সংগীত নয়, বই পড়া, সুন্দর হাতের লেখা, আবৃত্তি, কবিতা পড়া, গল্প লেখা এবং বিতর্ক প্রতিযোগিতাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে খেলাধুলার ক্ষেত্রেও ফুটবল, ক্রিকেট, দাবা ও সাঁতারের মতো বৈচিত্র্যময় ইভেন্ট রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুদানের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব, অনিশ্চয়তায় সরকারি অনুদানের সিনেমা

এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে, বৈষম্য দূরীকরণের লক্ষ্য শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৪:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬