ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

পাহাড়ধসে মাটি কাটার সময় কিশোরের মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে ধসের শিকার হয়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার বশর আহমেদের ছেলে।

জানা গেছে, সায়েমের পরিবার কয়েক মাস আগে টিলার পাদদেশে একটি জায়গা কিনে বসতভিটা তৈরির জন্য মাটি ভরাট করছিল। এজন্য সে ঘরের পাশের টিলা থেকে একাই মাটি কাটছিল। বুধবার রাতে মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম ও তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

নিহতের মা ছালেহা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েদের নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন। কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে তিনি এখন দিশেহারা। জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩১ মাদক গডফাদারের নিয়ন্ত্রণে শতাধিক স্পট, উদ্বেগ বাড়ছে

পাহাড়ধসে মাটি কাটার সময় কিশোরের মৃত্যু চট্টগ্রামে

আপডেট সময় : ০৩:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬