ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ফেনীতে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি: পলাতক নেতাদের হুমকি

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম আবারও সক্রিয় হয়ে উঠেছে। অর্থের যোগান, নেতৃত্ব এবং হুমকি প্রদর্শনের মাধ্যমে এই তৎপরতা চালাচ্ছে দলটির পলাতক নেতারা। সম্প্রতি ছাত্র-জনতা হত্যা মামলার অন্যতম আসামি ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন।

বুধবার রাতে দেওয়া ওই পোস্টে নাসিম বলেন, ‘ফেনীসহ সারা দেশের পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা অনেক ভুয়া মামলা করেছেন, নিয়েছেন এবং চার্জশিট দিয়েছেন। এখনো আপনারা মাত্রাতিরিক্ত অনেক কিছু করছেন। সবকিছুর হিসাব যথাযথভাবে রাখা হচ্ছে। তারেক রহমান যাবজ্জীবন সাজা নিয়ে ১৮ বছর পর ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন, এটি আপনারা যথাযথভাবে মনে রাখবেন। আমরাও অনন্তকাল বাইরে থাকব না। খুব তাড়াতাড়িই ফিরব, কল্পনাতীত কম সময়ের মধ্যেই। কারণ আমাদের নেতা শেখ হাসিনা। পদধ্বনি হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। তাই নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করুন। অতি তৎপরতা বা অপতৎপরতা দেখাতে গিয়ে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করবেন না। মনে রাখবেন, সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।’

এর আগে একই দিন সকালে ফেনী মডেল থানার স্টেশন রোডে সদর উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের ভিডিও লিঙ্ক ফেসবুকে শেয়ার করে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত নাসিম। যদিও নিষিদ্ধ দলটির পেজ থেকে দাবি করা হয় যে, মিছিলটি ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে হয়েছে।

ফেনী পৌর যুবদল নেতা শরিফুল ইসলাম রাসেল ফেসবুকে মন্তব্য করেন, ‘নতুন এসপির প্রত্যুষ কুমারের চমক! শুসেন বাবুর নির্দেশনায় আজকে সকালে সদর উপজেলা আওয়ামী লীগের মিছিল।’ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর আলম সুফল লিখেছেন, ‘যেসব ছাত্রলীগ কর্মীদের আমরা সাথে নিয়ে ঘুরছি, সেই ছাত্রলীগের কর্মীরাই আবার তাদের আগের নেতার কথায় আওয়ামী লীগের জন্য মিছিল করছে। দোষ কি ওই সব ছাত্রলীগের সাবেক কর্মীদের, নাকি আমরা বিএনপির নেতারা, যারা স্বার্থের জন্য তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছি এবং সঙ্গে নিয়ে ঘুরছি?’

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, স্টেশন রোডে মিছিলে অংশগ্রহণকারী চারজনকে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারও বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদ ও মঙ্গলে দ্রুত অভিযানের জন্য নতুন রোভার পরীক্ষা করছে নাসা

ফেনীতে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি: পলাতক নেতাদের হুমকি

আপডেট সময় : ০২:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬