ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

প্রাথমিক শিক্ষায় নতুন দিগন্ত: ম্যাথ ল্যাব প্রতিষ্ঠায় সরকারের যুগান্তকারী উদ্যোগ, প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ার লক্ষ্য

প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী প্রজন্ম গড়ে তুলতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ বৃহস্পতিবার রাজধানীর সাতারকুলে (বাড্ডা) অবস্থিত গ্লেনরিচ আন্তর্জাতিক স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করা অত্যাবশ্যক। সে লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভিশনের আলোকে এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, যেখানে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে। তিনি ম্যাথ ল্যাবকে সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতাভিত্তিক এবং প্রযুক্তিবান্ধব করে তুলবে। এর ফলে স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

প্রাথমিক শিক্ষায় নতুন দিগন্ত: ম্যাথ ল্যাব প্রতিষ্ঠায় সরকারের যুগান্তকারী উদ্যোগ, প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ার লক্ষ্য

আপডেট সময় : ০১:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬