ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বিলুপ্তপ্রায় দেশীয় ফলের সুরক্ষায় সরকারি উদ্যোগ

কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশে বিলুপ্ত হতে বসা দেশীয় ফলের প্রজাতিগুলোকে ফিরিয়ে আনতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের এসব ফল উৎপাদনে উৎসাহিত করার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) প্রাঙ্গণে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। মেলা উদ্বোধনের পূর্বে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেশীয় ফল ও ফল উৎপাদনকারী উদ্যোক্তাদের সাথে কথা বলেন এবং তাদের সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী আরও বলেন, প্রতি বছর আয়োজিত এই ফল মেলা দেশের ফল উৎপাদনে এক নতুন বিপ্লবের সূচনা করেছে। বিলুপ্তপ্রায় দেশীয় ফলের পাশাপাশি, বিদেশ থেকে আমদানিকৃত ফলের উন্নত জাতের জিন এনে দেশে চাষাবাদ সম্প্রসারণের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো হচ্ছে। তিনি ড্রাগন ফলের উদাহরণ দিয়ে বলেন, আমাদের উৎপাদিত ড্রাগন ফল বিদেশি ফলের চেয়েও বেশি সুস্বাদু এবং কৃষকদের এই ধরনের উদ্ভাবনী কাজে উৎসাহিত করা হচ্ছে।

কৃষি খাতে বাজেট বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে কৃষিতে বাজেট গত বছরের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও উন্নয়ন ও প্রণোদনা বাজেট গত অর্থবছরের চেয়ে ৫৯ শতাংশ বেড়েছে, তাই কৃষিতে বাজেট কমেছে এমন তথ্য সঠিক নয় বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বিলুপ্তপ্রায় দেশীয় ফলের সুরক্ষায় সরকারি উদ্যোগ

আপডেট সময় : ১২:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬