ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পুলিশ প্রশাসনে রদবদল: ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হন, তাহলে তারা আগামী ২ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি), বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটন পুলিশে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে নড়াইল সদর সার্কেলে পদায়ন করা হয়েছে। এছাড়াও, ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্স, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ও খুলনা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তাকে বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড: অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে – ডিসি ফরিদা খানম

পুলিশ প্রশাসনে রদবদল: ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন

আপডেট সময় : ১০:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬