ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা জানালেন মনির খান: ম্যারাডোনা থেকে মেসি

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান কেবল গানের জগতেই নন, ফুটবলপ্রেমী হিসেবেও পরিচিত। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রিয় দল আর্জেন্টিনা ও অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যা তার ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নিজের পোস্টে মনির খান জানিয়েছেন, কিশোর বয়সে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার জাদুকরী খেলা দেখেই তিনি আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছিলেন। সেই ভালোবাসা আজও তার মনে অটুট আছে। তিনি আরও উল্লেখ করেন, এক যুগেরও বেশি সময় ধরে লিওনেল মেসি তার শৈল্পিক ফুটবলের জাদুতে বিশ্ববাসীকে বিমোহিত করে রেখেছেন।

মেসির খেলা সরাসরি মাঠে বসে দেখার ব্যক্তিগত অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন এই শিল্পী। গত বিশ্বকাপে কাতারের লুসাইল স্টেডিয়ামে মেসির খেলা মাঠে বসে দেখার সৌভাগ্য হয়েছিল বলে তিনি জানান।

আসন্ন বিশ্বকাপ প্রসঙ্গে মনির খানের বিশ্বাস, এটি হয়তো মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। তবে এই আসরেও বিশ্বজয়ী এই ফুটবল তারকা তার নান্দনিক নৈপুণ্য প্রদর্শন করে আর্জেন্টিনাকে সাফল্যের বন্দরে পৌঁছে দেবেন বলে তিনি আশাবাদী।

মনির খানের এই পোস্ট প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকেই মন্তব্যের ঘরে আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন এবং বিশ্বকাপ মঞ্চে মেসির আরেকটি স্মরণীয় পারফরম্যান্স দেখার প্রত্যাশা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেবরনের প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়ার ইসরাইলি পরিকল্পনায় ওআইসির তীব্র উদ্বেগ

আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা জানালেন মনির খান: ম্যারাডোনা থেকে মেসি

আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬