ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

জি-৭ সম্মেলন শেষ: এআই ও সাইবার নিরাপত্তা ছিল মূল আলোচনার কেন্দ্রে

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সমাপ্তি হয়েছে আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দেওয়া নৈশভোজের মাধ্যমে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষ দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি নিয়ে জি-৭ নেতারা বিস্তারিত আলোচনা করেন, যা এবারের সম্মেলনের অন্যতম মূল বিষয় ছিল।

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নেতাদের তিন দিনের এই সম্মেলনে ইরান যুদ্ধ অবসানে ট্রাম্পের চুক্তি এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর উদ্যোগও গুরুত্ব পায়। তবে ডিজিটাল নিরাপত্তার বিষয়টি বুধবারের আলোচনায় বিশেষভাবে প্রাধান্য লাভ করে। জি-৭ এর কয়েকটি ইউরোপীয় সদস্য দেশ অনলাইন নিরাপত্তা জোরদারের পক্ষে অবস্থান নিলেও, এ নিয়ে যুক্তরাষ্ট্রের কিছুটা অসন্তোষ ছিল।

এদিন নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের প্রধান স্যাম অল্টম্যান, অ্যানথ্রোপিকের প্রধান ড্যারিও অমোদেই এবং ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মিস্ট্রাল এআই এসএএস-এর আর্থার মেনশ অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনার বিষয়টিও আলোচনায় আসে; ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দেন এবং ফ্রান্সও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে।

সম্মেলন শুরুর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ম্যাক্রোঁ বলেন, জি-৭ আলোচনায় ‘সাইবার নিরাপত্তা কীভাবে উন্নত করা যায় এবং আমাদের শিশু ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখা যায়’— এ বিষয়গুলো গুরুত্ব পাবে। বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনা শেষে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন বিষয়ে যৌথ চূড়ান্ত বিবৃতিতে একমত হওয়ার চেষ্টা করেন সাতটি দেশ। এরপর নেতারা পৃথক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। হ্রদ তীরবর্তী অবকাশকেন্দ্র এভিয়ানে অনুষ্ঠিত পুরো সম্মেলন জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাম্প, তার পূর্ণ উপস্থিতি নিয়ে ফরাসি কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি আলেমদের অবদানের মূল্যায়ন ও বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা

জি-৭ সম্মেলন শেষ: এআই ও সাইবার নিরাপত্তা ছিল মূল আলোচনার কেন্দ্রে

আপডেট সময় : ০৪:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬