চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও কারাদণ্ড দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার বিচারকাজ মাত্র ২৮ দিনের মধ্যে সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করল আদালত।
বুধবার সকালে চট্টগ্রাম মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মাত্র তিন কার্যদিবসে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেওয়া হয়েছে। গত মে মাসে বাকলিয়ার একটি গুদামে এই ধর্ষণের ঘটনা ঘটেছিল। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত, ডিএনএ রিপোর্ট জমা এবং সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ায় দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 

























