গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেছেন, আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হলেও, সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে এখনো অনেক পিছিয়ে আছে। তিনি জোর দিয়ে বলেন যে, কেবল বরাদ্দ বৃদ্ধিই যথেষ্ট নয়; সময়মতো অর্থ ছাড় এবং ব্যয়ের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
বুধবার দুপুরে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদা কে. চৌধুরী আরও জানান যে, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ওপর পরীক্ষার ফি আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে, যা বিনা মূল্যের শিক্ষা আইনের সঙ্গে সাংঘর্ষিক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান। এতে বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের অধ্যাপক ড. সৈয়দ শাহাদত হোসেন এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।
রিপোর্টারের নাম 






















