ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই হামলার’ সাজাপ্রাপ্ত ছাত্রলীগ নেতাদের শাস্তি পুনর্বিবেচনা: ১৬ জন অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জুলাই হামলা’র ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ জন ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ২০ জনের শাস্তির মেয়াদ হ্রাস এবং ৭ জনের শাস্তি বহাল রাখা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.বি.এম আজিজুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।

রেজিস্ট্রার জানান, আজীবন বহিষ্কৃত ২১ জন ছাত্রলীগ নেতা পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। তাদের মধ্যে ৫ জনকে চূড়ান্তভাবে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৮ জনের শাস্তি কমিয়ে ২ বছর এবং ৫ জনের শাস্তি কমিয়ে ১ বছর করা হয়েছে। এছাড়া, ২ বছরের শাস্তিপ্রাপ্ত ৮ জনের মধ্যে ৬ জনকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে, সনদ বাতিল হওয়া ১২ জন আবেদনকারীর মধ্যে ৫ জনকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদের মধ্যে ৪ জনকে ১ বছরের এবং ৩ জনকে ২ বছরের শাস্তি দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই হামলার’ সাজাপ্রাপ্ত ছাত্রলীগ নেতাদের শাস্তি পুনর্বিবেচনা: ১৬ জন অব্যাহতি

আপডেট সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬