ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কাপ্তাইয়ে বসতবাড়ি থেকে উদ্ধার ৮ ফুট দীর্ঘ অজগর, অবমুক্ত করা হলো বনে

রাঙামাটির কাপ্তাইয়ে একটি বসতবাড়ি থেকে প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করে বন বিভাগ। পরবর্তীতে সাপটিকে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ (বিউবো) এলাকার শাহ আলমের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন।

কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি। বাসার মালিক শাহ আলম জানান, সাপটি তার দুটি মুরগি খেয়ে ফেলেছিল। সাপটিকে না মেরে বন বিভাগকে খবর দেওয়ায় তারা দ্রুত ব্যবস্থা নেয়।

দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় দুপুর ১২টার দিকে কাপ্তাই ন্যাশনাল পার্কের হেলিপ্যাড পুলিশ লাইনসংলগ্ন গভীর জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়। এ সময় সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার, সহকারী বন সংরক্ষক আবু কাওসার, ফ্রিংখ্রীং বিট কর্মকর্তা আবু নাঈম শহিদুল আলমসহ ইআরটি সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার বলেন, বনে খাদ্যের সংকট দেখা দিলে এ ধরনের সাপ খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি নিয়ে ইসরাইলে তীব্র অসন্তোষ, নেতানিয়াহুর ওপর দোষারোপ

কাপ্তাইয়ে বসতবাড়ি থেকে উদ্ধার ৮ ফুট দীর্ঘ অজগর, অবমুক্ত করা হলো বনে

আপডেট সময় : ০৪:৪৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬