ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশ্বকাপের ইতিহাসে কোচ কার্লোস কুইরোজের নতুন মাইলফলক

ফুটবল বিশ্বকাপের ডাগআউটে টানা সবচেয়ে বেশি আসরে কোচিং করানোর এক অবিস্মরণীয় কীর্তি গড়তে যাচ্ছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড কার্লোস কুইরোজ। ২০২৬ বিশ্বকাপে ঘানার জাতীয় ফুটবল দল ‘ব্ল্যাক স্টার’স’-এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে টানা পাঁচবার বিশ্বমঞ্চে ডাগআউটে থাকার রেকর্ড স্পর্শ করবেন ৭৩ বছর বয়সী এই ট্যাকটিশিয়ান।

আগামী বৃহস্পতিবার ভোরে টরন্টোতে পানামার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই লেখা হবে এই ইতিহাস। ২০১০ বিশ্বকাপে নিজ দেশ পর্তুগালের দায়িত্ব নিয়ে কুইরোজের এই অনন্য যাত্রা শুরু হয়েছিল। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে টানা তিন আসরে তিনি সফলভাবে ইরানের জাতীয় দলের ডাগআউট সামলান।

এই অর্জনের মাধ্যমে তিনি কিংবদন্তি কোচ বোরা মিলুতিনোভিচের টানা পাঁচ বিশ্বকাপে ভিন্ন ভিন্ন দলের কোচিং করানোর রেকর্ড স্পর্শ করলেন। যদিও ব্রাজিলের কার্লোস আলবার্তো পেরেইরা সর্বোচ্চ ছয়টি বিশ্বকাপে কোচিং করিয়েছেন, তবে তার আসরগুলো টানা ছিল না। কুইরোজের এই অর্জন ফুটবল ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত: আট ক্রুর মৃত্যু

বিশ্বকাপের ইতিহাসে কোচ কার্লোস কুইরোজের নতুন মাইলফলক

আপডেট সময় : ০৫:৪৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬