ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বাংলাদেশি উপদেষ্টাকে ভারতে প্রবেশে বাধা: ভারতীয় হাইকমিশনারকে তলব

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবেশী দেশ ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের একটি বৈঠক সোমবার দিল্লিতে শুরু হয়। এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের। তিনি রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছে বিমানবন্দরে নামার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেয়।

কূটনৈতিক নিয়ম অনুযায়ী, বাংলাদেশ হাইকমিশন পূর্বেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বৈঠকের বিষয়ে অবহিত করেছিল এবং উপদেষ্টার সফরসূচী জানিয়েছিল। এতকিছুর পরও বিমানবন্দরে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে। উচ্চ মহলের হস্তক্ষেপে পরবর্তীতে তাকে প্রবেশাধিকার দেওয়া হলেও, ডা. জাহেদ উর রহমান দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। তিনি সোমবার দুপুরে ঢাকায় এসে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে মন্ত্রণালয় মনে করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি উপদেষ্টাকে ভারতে প্রবেশে বাধা: ভারতীয় হাইকমিশনারকে তলব

আপডেট সময় : ০৫:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬