ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

শক্তিশালী দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠিত হবে এবং চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে। সোমবার জাতীয় সংসদে ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের অতিরিক্ত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী দুদকের জন্য অতিরিক্ত মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। তিনি বলেন, সার্চ কমিটি আগের আইনেও ছিল। অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশ গ্রহণ করা না গেলেও আগের আইনটি পুনরুজ্জীবিত হয়েছে, যেখানে সার্চ কমিটির বিধান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সার্চ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও প্রধান বিচারপতি এতদিন পর তার প্রতিনিধি নিয়োগ করেছেন। সরকার আন্তরিক ছিল এবং চিঠি দিয়ে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছিল। তবে প্রয়োজনীয় সহযোগিতা পেতে বিলম্ব হয়েছে। গতকাল (রবিবার) কেবল সই হয়েছে, এখন সার্চ কমিটি গঠিত হবে এবং দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে। দুর্নীতির সকল বিষয় মোকাবিলা করা হবে।

তিনি বলেন, এটি একটি মধ্যবর্তী ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন বিল সংসদে পাস হলে আরও শক্তিশালী একটি কমিশন গঠিত হবে। রুমিন ফারহানার এক বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি সব জায়গায় হয় এবং প্রায়শই রাজনীতিকদের ওপর দোষ চাপানো হয়, যদিও শেষ পর্যন্ত রাজনীতিবিদদেরই স্বাক্ষর করতে হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীন ও শক্তিশালী দুদক গঠনের লক্ষ্যে দুদক অধ্যাদেশ গ্রহণ করা হয়নি। এখন এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্বা: ব্রাজিলের নাচে লুকিয়ে আছে সংগ্রামের ইতিহাস

শক্তিশালী দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬