ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

নাফ নদী থেকে ৭ জেলেসহ দুটি ট্রলার ছিনতাই: মিয়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ সাতজন জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

অপহৃত জেলেরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. ফায়সাল, সৈয়দুর রহমান, সৈয়দ আলম, মো. হেলাল, মো. জলিল, আজম উল্লাহ এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ। স্থানীয় জেলে সুলতান আহমদ জানান, সোমবার সকালে নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকা থেকে এসে আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলারসহ এই সাতজন জেলেকে ধরে নিয়ে যায়। তিনি আরও জানান, জেলেরা প্রতিদিন নাফ নদীর এই এলাকায় মাছ শিকার করেন। সীমান্ত চিহ্নিতকরণে জটিলতার কারণে অনেক সময় জেলেরা ভুলবশত মিয়ানমার সীমান্তের দিকে চলে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

অন্য এক জেলে আলী আহমদ জানান, নাফ নদী ও সাগরে মাছ ধরা বর্তমানে জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আরাকান আর্মির সদস্যরা প্রায়শই স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়, যা তাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শাহপরীর দ্বীপ এলাকার সাতজন জেলেকে আরাকান আর্মি আটক করেছে বলে তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্বা: ব্রাজিলের নাচে লুকিয়ে আছে সংগ্রামের ইতিহাস

নাফ নদী থেকে ৭ জেলেসহ দুটি ট্রলার ছিনতাই: মিয়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৯:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬