ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রীজ সংলগ্ন আমবাগানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অন্তর আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-মণ্ডলটোলা মহল্লার আবদুল মান্নানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় অন্তর আলী আমবাগানে ফুটবল খেলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্বা: ব্রাজিলের নাচে লুকিয়ে আছে সংগ্রামের ইতিহাস

শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬