এসবিএসি ব্যাংক পিএলসি-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পরিচালক নির্বাচনসহ মোট সাতটি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারদের মাধ্যমে অনুমোদিত হয়।
সভায় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আইয়ুব, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার, পরিচালক একেএম দেলোয়ার হোসেন, মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া এবং অন্যান্য বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহী কর্মকর্তাগণ সভায় যোগ দেন।
কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্বে) তৌহিদুর রহমান সভা পরিচালনা করেন।
ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০২ কোটি টাকা।
রিপোর্টারের নাম 
























