ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ডিজিটালভাবে স্বাক্ষরিত: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিশ্চিত করেছেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার বহুল আলোচিত চুক্তিটি গত রবিবার ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। তবে তিনি আরও স্পষ্ট করেছেন যে, এই চুক্তির আওতায় ইরান কোনো নতুন আর্থিক সুবিধা বা অর্থ ছাড় পায়নি এবং ভবিষ্যতেও এমনটি হওয়ার সম্ভাবনা নেই।

রবিবার এবিসি নিউজের ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স জানান, “আমরা গতকালই চুক্তিটি ডিজিটালি স্বাক্ষর করেছি এবং কোনো অর্থ ছাড় করা হয়নি। এই অবস্থার কোনো পরিবর্তন হবে না।” চুক্তি চূড়ান্ত হওয়ার আগে ডিজিটাল স্বাক্ষরের বিষয়টি আলোচিত হলেও, এটি যে বাস্তবে সম্পন্ন হয়েছে, তা এই প্রথমবার প্রকাশ্যে নিশ্চিত করলেন ভাইস প্রেসিডেন্ট।

এর আগে একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি আরও জানিয়েছিলেন যে, চুক্তির অন্তত একটি গুরুত্বপূর্ণ শর্ত, অর্থাৎ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, আনুষ্ঠানিক স্বাক্ষরের পরেই কার্যকর হবে। ট্রাম্প বলেন, শুক্রবার চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই মাইন অপসারণের উদ্দেশ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, যার ফলে অঞ্চল এবং বিশ্বের জন্য তেল সরবরাহ স্বাভাবিক হবে। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় চালু হলে আন্তর্জাতিক তেলবাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্বা: ব্রাজিলের নাচে লুকিয়ে আছে সংগ্রামের ইতিহাস

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ডিজিটালভাবে স্বাক্ষরিত: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৯:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬