ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ব্যবসায়ী হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর

রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই সিদ্ধান্ত দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।

এর আগে গত রবিবার এই মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন। আবুল বারকাতের আইনজীবী বাবুল মিয়া শুনানিতে বলেন, গত ৭ জুন দুদকের মামলায় আপিল বিভাগ থেকে তিনি জামিন পান এবং পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়েছিল। কিন্তু কারাগার থেকে মুক্তির আগমুহূর্তে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী জানান, কেন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো এবং এর সঙ্গে তার কী সম্পৃক্ততা রয়েছে, তা তাদের জানা নেই।

তার আরেক আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন আদালতকে বলেন, বয়স ও অসুস্থতা বিবেচনায় আবুল বারকাতের জামিন দেওয়া উচিত। তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা থাকার কথা নয় এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, তদন্তে আবুল বারকাতের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি অভিযোগ করেন, বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি পক্ষকে সহায়তার অভিযোগও রয়েছে, তাই তার জামিনের বিরোধিতা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে পুলিশ। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। গত ৭ জুন দুদকের ওই মামলায় আপিল বিভাগ থেকে তিনি জামিন পেলেও, কারাগার থেকে মুক্তি পাননি। ওই দিনই জুলাই আন্দোলনের সময়ের আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে যুবদল নেতা মাকসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাঘাইছড়িতে গ্রেপ্তার

ব্যবসায়ী হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর

আপডেট সময় : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬