ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে বাংলাদেশের স্বাগত, সংঘাত নিরসনে কূটনীতির ওপর জোর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ বরাবরই কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে যারা অবদান রেখেছেন, তাদের সকলের প্রচেষ্টাকে প্রশংসা করা হয়েছে। বাংলাদেশ আশা করে, চুক্তিটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে এবং এটি টেকসই ও দীর্ঘস্থায়ী প্রমাণিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতাকে অপরিহার্য বলে মনে করে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশ সকল পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য উৎসাহিত করে। একই সঙ্গে, আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল এবং সহযোগিতার দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।

উল্লেখ্য, যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষ থেকেও চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।’ পরবর্তীতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেস্টরুম-গণরুমে নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করল ডাকসু

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে বাংলাদেশের স্বাগত, সংঘাত নিরসনে কূটনীতির ওপর জোর

আপডেট সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬