যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইরান সরকার আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চুক্তির অধীনে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেছে কিনা তা যাচাই করার পর আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউস এজেন্সির উদ্ধৃতি অনুযায়ী, গরিবাবাদী বলেন, যুক্তরাষ্ট্রকে প্রথমে যুদ্ধবিরতি কার্যকর করা, অবরোধ প্রত্যাহার এবং ইরানের সম্পদ মুক্তিসহ চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। এরপরই চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা এগোবে। আগামী শুক্রবার নির্ধারিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিদল বৈঠকে বসবে এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামো ও প্রক্রিয়া নির্ধারণ করবে। তিনি আরও জানান, সমঝোতা স্মারকের খসড়ায় ইরানের সব গুরুত্বপূর্ণ অবস্থান অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শুক্রবারের অনুষ্ঠানের পর ওই নথির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করা হবে। তবে, তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কি না, তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’
রিপোর্টারের নাম 























