ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, হরমুজ প্রণালিতে নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে তিনি হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার অনুমোদন দিয়েছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই তথ্য জানান।

ট্রাম্প বলেন, ‘সবাইকে অভিনন্দন! চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি এখন হরমুজ প্রণালিকে সম্পূর্ণ টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’ তিনি বিশ্বের জাহাজগুলোকে ইঞ্জিন চালু করে তেল প্রবাহিত করার আহ্বান জানান।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এই পথ উন্মুক্ত রাখার ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করার দাবি ইসলামী আন্দোলনের

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, হরমুজ প্রণালিতে নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ০৪:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬