ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন যে, তার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। দীর্ঘ ও নিবিড় আলোচনার পর উভয় দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী শরিফ আরও জানান, এই চুক্তির আওতায় উভয় পক্ষ লেবাননসহ সকল ফ্রন্টে তাৎক্ষণিক ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করার ঘোষণা দিয়েছে। চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক অনুষ্ঠান আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে, এই ঘোষণার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইরানের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। ফলে চুক্তির বিস্তারিত শর্ত, বাস্তবায়ন প্রক্রিয়া এবং দুই পক্ষের আনুষ্ঠানিক অবস্থান সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হলেও, ওয়াশিংটন ও তেহরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন পর্যবেক্ষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করার দাবি ইসলামী আন্দোলনের

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৩০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬