ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

জি-৭ সম্মেলনের প্রতিবাদে জেনেভায় হাজারো মানুষের বিক্ষোভ, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

ফ্রান্সের এভিয়ান-লে-বেন শহরে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনকে কেন্দ্র করে সুইজারল্যান্ডের জেনেভায় হাজারো বিক্ষোভকারী সমবেত হয়ে জি-৭ বিরোধী মিছিলে অংশ নিয়েছেন। এই উপলক্ষে পুরো শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিক্ষোভকারীরা পার্ক মন রেপোতে জড়ো হতে শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে ‘নো জি-৭’ জোটের ব্যানারে তারা প্লাস দে নাসিওঁর উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। এই জোটটি জি-৭ভুক্ত দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির বিরোধিতা করে আসছে। জেনেভা কর্তৃপক্ষ ধারণা করেছিল, বিক্ষোভে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিতে পারে।

সম্মেলন উপলক্ষে এই অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বৃহৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জেনেভা পুলিশের তথ্য অনুযায়ী, পুরো সম্মেলনকালীন সময়ে ৭ হাজার ৪০০ জনের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ক্যান্টনাল পুলিশ, সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলের অতিরিক্ত পুলিশ সদস্য এবং প্রায় ৪ হাজার সেনাসদস্য রয়েছেন। সীমান্তরক্ষী নিরাপত্তা সমন্বয় জোরদারে শনিবার ফরাসি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও জেনেভায় পৌঁছেছেন।

ভারী নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বিকেল পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। কোনো সংঘর্ষ বা পুলিশি হস্তক্ষেপের খবর পাওয়া যায়নি। বিক্ষোভকারীরা ‘তোমার শত্রুরা নৌকায় আসে না, তারা ব্যক্তিগত জেটে আসে—নো জি-৭’, ‘ফ্যাসিবাদকে না বলুন’, ‘সাম্রাজ্যবাদকে না বলুন’, ‘শরণার্থীদের স্বাগতম, সাম্রাজ্যবাদীদের বিদায়’ এবং ‘ন্যায়বিচার, সমতা, সংহতি ও শান্তির জন্য জি-৭-এর বিরুদ্ধে’ লেখা ব্যানার বহন করেন। এ সময় তারা জি-৭-কে “সাম্রাজ্যবাদী জোট” আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ফিলিস্তিনি পতাকা দেখা যায়। তারা ‘নদী থেকে সাগর পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানও দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন অ্যানিমেশন, কমিকস ও ভিডিও গেমসের প্রদর্শনী: ‘বেস্ট শো এভারেস্ট’ এর উদ্বোধন

জি-৭ সম্মেলনের প্রতিবাদে জেনেভায় হাজারো মানুষের বিক্ষোভ, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০৩:২৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬