ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে রাজনৈতিক ডামাডোল: তৃণমূলের ১৯ এমপির এনডিএ সমর্থনে চিঠির খবরে চাঞ্চল্য

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না পাওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে সংকট ক্রমেই গভীর হচ্ছে। এর মধ্যেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন দেওয়ার জন্য তৃণমূলের ১৯ জন সংসদ সদস্যের একটি তালিকা প্রকাশ্যে আসায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, এই ১৯ জন সংসদ সদস্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে সংসদে একটি আলাদা ব্লক গঠনের আবেদন জানিয়েছেন। প্রকাশ্যে আসা স্বাক্ষর সংবলিত পাতাগুলোতে ১৯ জন এমপির সই দেখা গেছে। তবে, এই স্বাক্ষর করা পাতাগুলো সত্যিই চিঠির অংশ কিনা অথবা সেগুলো স্পিকারের কাছে পাঠানো হয়েছে কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এর সত্যতা যাচাই করাও সম্ভব হয়নি।

প্রকাশ্যে আসা তালিকা অনুযায়ী, যাদের স্বাক্ষর রয়েছে তাদের মধ্যে রয়েছেন বারাসতের কাকলি ঘোষ দস্তিদার, বীরভূমের শতাব্দী রায়, মথুরাপুরের বাপি হালদার, বর্ধমান পূর্বের শর্মিলা সরকার, হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়, কোচবিহারের জগদীশ বর্মা বসুনিয়া, বোলপুরের অসিত মাল, বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, ঝাড়গ্রামের কালীপদ সরেন, ঘাটালের দীপক অধিকারী (দেব), মেদিনীপুরের জুন মালিয়া, ব্যারাকপুরের পার্থ ভৌমিক, জঙ্গিপুরের খলিলুর রহমান, মুর্শিদাবাদের আবু তাহের খান, বহরমপুরের ইউসুফ পাঠান, আরামবাগের মিতালি বাগ এবং কলকাতা দক্ষিণের মালা রায়। এছাড়াও হুগলির রচনা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সায়নী ঘোষের স্বাক্ষরও দুটি পৃথক স্থানে দেখা গেছে। চিঠিতে বলা হয়েছে, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই সংসদ সদস্যদের একটি আলাদা ব্লক হিসেবে গণ্য করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় যোগ দিতে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে রাজনৈতিক ডামাডোল: তৃণমূলের ১৯ এমপির এনডিএ সমর্থনে চিঠির খবরে চাঞ্চল্য

আপডেট সময় : ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬