ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সাড়ে তিন বছর আগেই অপসারণ ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. দিল রওশন’, কারণ অজানা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-ভাইস-চ্যান্সেলর (পিভিসি) ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে মেয়াদ শেষ হওয়ার প্রায় আড়াই বছর আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। তাকে তার মূল পদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ২০২৪ সালের ৯ অক্টোবর চার বছর মেয়াদের জন্য বাউবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদের কন্যা।

জানা গেছে, দীর্ঘ ৩৯ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বিএনপিপন্থী ‘সাদা দল’ এর শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন ইস্যুতে তিনি সোচ্চার ছিলেন এবং এর ফলে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন বলে অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর তার যোগ্যতা ও অবদানের কথা বিবেচনা করে তাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে, আকস্মিকভাবে এই শিক্ষাবিদকে অব্যাহতি দেওয়ায় সংশ্লিষ্ট মহলে হতাশা সৃষ্টি হয়েছে। ড. দিল রওশন নিজেও এ ঘটনায় হতবাক ও বিস্মিত। তিনি জানান, তার অব্যাহতির কোনো কারণ তার জানা নেই। তবে তিনি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন এবং সে কারণে কোনো মহল তার বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

সাড়ে তিন বছর আগেই অপসারণ ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. দিল রওশন’, কারণ অজানা

আপডেট সময় : ১০:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬