ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম প্রশ্ন তুলেছেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন নিজ দাপ্তরিক দায়িত্ব বাদ দিয়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপর হস্তক্ষেপ করছে। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারসাম্যপূর্ণ একটি অর্থনৈতিক মডেল। বিশ্ব ইসলামী স্কলার ও অর্থনীতিবিদদের উপেক্ষা করে এই ব্যবস্থাকে ইসলামী বলা যাবে কি যাবে না, সেই গুরুদায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন কাঁধে নিয়েছে?’ তিনি আরও প্রশ্ন করেন, ‘নিত্যদিনের খুন-ধর্ষণ, জ্বালানী ও গ্যাসের মূল্যবৃদ্ধি, ছিনতাই-চাঁদাবাজির মতো বিদ্যমান সমস্যাগুলোর সমাধান না করে, ব্যাংক দখল ও অর্থনীতিতে ধ্বস নামানোর ছকে চাল দিতে সরকারদলীয় প্রকৌশলীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন কিনা?’
রিপোর্টারের নাম 
























