ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টা ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তিন সদস্যের একটি মার্কিন প্রতিনিধি দলও উপস্থিত ছিল।

আলোচনায় দুই দেশের মধ্যেকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। বিশেষত, সামরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের মতো ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।

প্রতিরক্ষা উপদেষ্টা এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে প্রতিরক্ষা খাতে এই সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

প্রতিরক্ষা উপদেষ্টা ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনা

আপডেট সময় : ১০:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬