রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ গত শনিবার সকাল ১০টার দিকে নিখোঁজ হয়েছেন। চার দিন ধরে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পরিবার জানিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মোবারক হোসেন বয়সজনিত কারণে মস্তিষ্কের সমস্যায় ভুগছিলেন এবং তাঁর চিকিৎসা চলছিল। তিনি নিয়মিত নামাজ পড়তে মসজিদে যেতেন এবং সবসময় একটি মোবাইল ফোন সঙ্গে রাখতেন। তবে নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এই ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানিয়েছেন, তারা একটি হারানো ডায়েরি পেয়েছেন এবং বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিভিন্ন গণমাধ্যমকে জানানো হয়েছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মোবারক হোসেনকে খুঁজে বের করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।
নিখোঁজ মোবারক হোসেনের পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তাঁর মুখে সাদা দাড়ি, মাঝারি উচ্চতা, স্বাস্থ্যবান গড়ন এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।
তাঁর সন্ধান পেলে পরিবারের সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সঙ্গে ০১৭৩৮৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















