ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সীমান্তে অবৈধ পুশইন বন্ধ না হলে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

ভারতে��র��র�� পক্ষ থেকে বাংলাদেশে অবৈধ পুশইন বন্ধ না হলে সীমান্তমুখী লং মার্চ অথবা ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান মঙ্গলবার (৯ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘অবৈধ পুশ-ইন বন্ধ না হলে আমরা সীমান্ত অভিমুখে লং মার্চ করব, প্রয়োজন হলে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হবে।’ তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ক্ষমতাসীন দলের তৎপরতা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে এ বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত দলগুলোর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। অভিযোগ করা হয়, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিভিন্ন স্থানে মিছিল, হামলা ও সহিংসতার ঘটনায় জড়িত রয়েছে। সাম্প্রতিক ঝটিকা মিছিল ও হামলার নিন্দা জানিয়ে বলা হয়, প্রশাসনের ভেতরে থাকা একটি সুবিধাবাদী চক্র এখনো ক্ষমতাসীন দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে দুই হাজারের বেশি শহীদ ও হাজারো আহতের পরিবার এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্ট মামলাগুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তিনি দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পী ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, ‘ছাত্রলীগের এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি।’ তিনি আবরার ফাহাদ, বিশ্বজিৎ ও আবুবকর সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন এবং ক্যাম্পাসে টেন্ডার বাণিজ্য, সিট দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ আনেন।

তিনি দাবি করেন, ক্ষমতাসীন দল নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগের ঝটিকা মিছিল অব্যাহত থাকার পেছনে প্রশাসনের অভ্যন্তরে থাকা তাদের সমর্থকরা দায়ী। এ অবস্থায় প্রশাসনের ভেতরে থাকা এসব চক্রকে অপসারণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

সীমান্তে অবৈধ পুশইন বন্ধ না হলে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

আপডেট সময় : ০৯:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬