ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাপের কামড়ে শিফা আক্তার (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিফা ওই গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি কওমী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে শিফা ঘরে ফ্রিজের ওপর থেকে খেজুর আনতে যায়। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। প্রথমে শিফা বিষয়টি বুঝতে পারেননি এবং মাকে জানিয়েছিলেন যে তাকে ব্যাঙ কামড় দিয়েছে। তবে কিছু সময় পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মুখ দিয়ে লালা বের হতে শুরু করে।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিফাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা আ. বারেক জানান, মৃত্যুর আগে শিফা নিজেই তাকে সাপে কামড় দেওয়ার কথা বলেছিল। পরে ফ্রিজ সরিয়ে মাটির গর্তে একটি বিষধর সাপ লুকিয়ে থাকতে দেখা যায় এবং পরে সাপটি মেরে ফেলা হয়।
রিপোর্টারের নাম 






















