ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ভোলার বিদ্যুৎ সংকট নিরসনে ৪০০ কোটি টাকার প্রকল্প চালুর দাবিতে লিগ্যাল নোটিশ

ভোলায় সাধারণ মানুষের চরম দুর্ভোগ লাঘবের লক্ষ্যে অবিলম্বে ৪০০ কোটি টাকার পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট চালু এবং দুর্গম অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি দিয়েছেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া।

নোটিশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সবচেয়ে বড় উপজেলা চরফ্যাশন ও মনপুরা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের জোর দাবি জানানো হয়েছে। এই নোটিশে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া তার নোটিশে বলেন, ভোলা দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনকারী অঞ্চল হওয়া সত্ত্বেও বর্তমানে এটি চরম ও বৈষম্যমূলক বিদ্যুৎ বিপর্যয়ের শিকার। তীব্র তাপদাহ ও গরমে চব্বিশ ঘণ্টার সিংহভাগ সময়ই পুরো জেলা বিদ্যুৎহীন থাকছে, যা মাঝেমধ্যে এলেও ৩০ মিনিটের বেশি স্থায়ী হচ্ছে না। বিদ্যুৎ কর্তৃপক্ষের এই চরম ব্যর্থতায় ভোলার প্রায় ৫০ লাখ মানুষের জনজীবন, বিশেষ করে জনস্বাস্থ্য, চিকিৎসা সেবা, শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণভাবে বিপর্যস্ত ও ওষ্ঠাগত হয়ে পড়েছে।

নোটিশ প্রাপ্তির আগামী ৭ দিনের মধ্যে কোনো সন্তোষজনক জবাব বা দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হলে, জনগণের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে। যার যাবতীয় খরচ ও আইনি দায়-দায়িত্ব বিবাদীদের ওপর বর্তাবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ভোলার বিদ্যুৎ সংকট নিরসনে ৪০০ কোটি টাকার প্রকল্প চালুর দাবিতে লিগ্যাল নোটিশ

আপডেট সময় : ০৯:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬