রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ইনতিশার হাসনাত (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের ছাত্র ছিলেন এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম থেকে হাসনাতসহ চার বন্ধু রাঙামাটি ঘুরতে আসেন। বিকেলে তারা নৌকাযোগে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছানোর পর তারা চারজনই পানিতে সাঁতার কাটতে নামেন। এ সময় ইনতিশার হাসনাত সাঁতার কাটতে গিয়ে হ্রদের গভীর অংশে চলে যান এবং ডুবে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ২৫ ফুট গভীর থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরহাদ কামাল নিশ্চিত করেছেন যে, হাসপাতালে আনার আগেই হাসনাতের মৃত্যু হয়েছিল। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 






















