ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফরিদগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় আল আমিন মজুমদার (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন মজুমদার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের আমিনুল হক মজুমদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আল আমিন ব্যক্তিগত কাজে ফরিদগঞ্জ বাজারে গিয়েছিলেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া বালুবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ হাসপাতাল মর্গে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

আল আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে, যা এক শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। জানা গেছে, নিহত আল আমিনের তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ফরিদগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৮:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬