ঢাকা ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা রুখলো বিজিবি ও স্থানীয়রা: ১৮ জনকে পুশইন করতে ব্যর্থ বিএসএফ

জামালপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৮ জন বাংলাদেশীকে পুশইন করার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনতা। সোমবার দিবাগত মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে দেওয়ানগঞ্জের বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারেরচর এলাকা দিয়ে বিএসএফ সার্চ লাইট বন্ধ করে ১৮ জনকে পুশইন করার চেষ্টা করে। তবে জামালপুর ৩৫ বিজিবি এবং স্থানীয়দের কঠোর প্রতিরোধের মুখে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনার জেরে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয়, যা অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে।

এর আগে রোববার রাতেও বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে পুশইন করার চেষ্টা করেছিল বিএসএফ, কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেটিও ব্যর্থ হয়। জামালপুর ৩৫ বিজিবির কড়া সতর্কতা এবং স্থানীয়দের প্রতিরোধের কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে বলে জানা গেছে।

জামালপুর বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তে ১৫টি বিওপির সদস্যরা রাতদিন টহল জোরদার করেছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি নিজস্ব গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বিজিবি ছাড়াও জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা বিজিবির সঙ্গে রাতভর সতর্কাবস্থায় রয়েছেন।

জামালপুর বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি পুশইনের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা রুখলো বিজিবি ও স্থানীয়রা: ১৮ জনকে পুশইন করতে ব্যর্থ বিএসএফ

আপডেট সময় : ০৭:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬