ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একাডেমিক ও প্রশাসনিক কাজে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

একাডেমিক উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবেও পরিচিত। অন্যদিকে, প্রশাসন পদে নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। অধ্যাপক সফিকুল ইসলাম পূর্বে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ

আপডেট সময় : ০৭:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬