ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পরিবেশ বিষয়ক গবেষণায় অবদানের জন্য ঢাবির উপ-উপাচার্য পেলেন জাতীয় পরিবেশ পদক

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ু দূষণ ও সংশ্লিষ্ট প্রযুক্তি বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন। তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করায় অধ্যাপক ড. আবদুস সালামকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে তাঁর এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

পরিবেশ বিষয়ক গবেষণায় অবদানের জন্য ঢাবির উপ-উপাচার্য পেলেন জাতীয় পরিবেশ পদক

আপডেট সময় : ০৭:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬