ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ময়মনসিংহে গবেষণা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের সহায়তার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

ময়মনসিংহে ভবিষ্যৎ প্রজন্মের খুদে বিজ্ঞানী এবং তাদের প্রযুক্তি-নির্ভর বিভিন্ন প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও বিজ্ঞান মেলার মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং তাদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের আগ্রহ তৈরি করা। তিনি আরও বলেন, এই ধরনের মেলা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, ইন্টারনেট অব থিংস (আইওটি), বিগ ডাটা ও বায়োটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তির যুগে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় অপরিহার্য। শিক্ষার্থীদের কেবল প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক ড. মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন্নাহার এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা। এ সময় ক্ষুদে বিজ্ঞানী ও তরুণ গবেষকরা তাদের উদ্ভাবনী প্রকল্পগুলো উপস্থাপন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ময়মনসিংহে গবেষণা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের সহায়তার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

আপডেট সময় : ০৩:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬