সরকারের শীর্ষ পর্যায়ের প্রশাসনে রদবদল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দুই সচিবের দপ্তর পরিবর্তনের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, আব্দুন নাসের খান এর আগে চুক্তিতে সচিব পদে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৬ এপ্রিল তিনি এই পদে যোগদান করেন। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















