ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের এমডিকে প্রত্যাহারের দাবিতে কালিয়াকৈরে গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোরশেদ আলমকে অবিলম্বে অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। মঙ্গলবার সকালে কালিয়াকৈর বাজার রোডে আয়োজিত এক মানববন্ধনে বিপুল সংখ্যক গ্রাহক অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে বক্তারা বর্তমান এমডির বিরুদ্ধে ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের অভিযোগ আনেন।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, একটি বিশেষ স্বার্থান্বেষী মহল দেশের স্বনামধন্য এই আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবেই বিতর্কিত নিয়োগের মাধ্যমে ব্যাংকটিকে সংকটে ফেলা হয়েছে। গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে এমডিকে প্রত্যাহার করা না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। ব্যাংকিং খাতের শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের আমানত সুরক্ষায় বর্তমান সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ইসলামী ব্যাংকের এমডিকে প্রত্যাহারের দাবিতে কালিয়াকৈরে গ্রাহকদের মানববন্ধন

আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬