ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাপসা গরম, জনজীবন ওষ্ঠাগত

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমে আসায় তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনজীবনে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলাগুলোতেও তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি অবস্থান করছে।

তবে দেশের সব অঞ্চলই বৃষ্টিহীন থাকবে না। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও গরমের তীব্রতা কমার লক্ষণ এখনই দেখা যাচ্ছে না। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাপসা গরম, জনজীবন ওষ্ঠাগত

আপডেট সময় : ১২:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬