ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

২০২৮ সালের মধ্যে আমূল বদলে যাচ্ছে শিক্ষাব্যবস্থা, আসছে নতুন কারিকুলাম

দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, বর্তমান শিক্ষাক্রমকে আরও যুগোপযোগী ও মেধাভিত্তিক করতে কাজ করছে সরকার। আগামী ২০২৮ সাল নাগাদ পুরো কারিকুলাম পরিবর্তন করা হবে। তবে এর আগে আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবইগুলোতে প্রয়োজনীয় পরিমার্জন ও সংশোধনী আনা হচ্ছে।

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, মাত্র তিন মাসের মধ্যে পুরো কারিকুলাম পরিবর্তন সম্ভব নয়, তাই একটি যৌক্তিক সময়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিখন ফল অর্জনের ওপর ভিত্তি করে নতুন এই শিক্ষাক্রম সাজানো হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের বিগত সময়ের অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনাও রয়েছে সরকারের।

সম্মেলনে জানানো হয়, আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন চারটি বই যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে খেলাধুলা, সংস্কৃতি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিষয়। সরকারের লক্ষ্য হলো শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা। বিএনপির নির্বাচনি ইশতেহারের আলোকে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

২০২৮ সালের মধ্যে আমূল বদলে যাচ্ছে শিক্ষাব্যবস্থা, আসছে নতুন কারিকুলাম

আপডেট সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬