ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ট্র্যাকিং সিস্টেম মানছে না এয়ারলাইনসগুলো, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও অ্যাপ্রোন এলাকায় চলাচলকারী যানবাহনে বাধ্যতামূলক ‘রাডার ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম’ (ভিটিএস) ব্যবহারে অনীহা দেখাচ্ছে বিভিন্ন এয়ারলাইনস ও সেবামূলক সংস্থা। গুরুত্বপূর্ণ এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না থাকায় বিমান ওঠানামার ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বারবার তাগাদা দিলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনো এই প্রযুক্তি স্থাপন করেনি।

বেবিচক সূত্রে জানা গেছে, বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় যানবাহনের গতিবিধি ও অবস্থান কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য ভিটিএস স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৫ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হলেও অনেক সংস্থা তা আমলে নেয়নি। কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ট্র্যাকিং সিস্টেম না থাকার কারণে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট অপারেটরদের বহন করতে হবে। বিমানবন্দর এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে দ্রুত এই প্রযুক্তি চালুর বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

শাহজালাল বিমানবন্দরে ট্র্যাকিং সিস্টেম মানছে না এয়ারলাইনসগুলো, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

আপডেট সময় : ১১:১৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬