ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের, সংসদে ত্রাণমন্ত্রীর জবাব

জাতীয় সংসদে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বরাদ্দে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছে। সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন এই অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, সম্প্রতি বরাদ্দকৃত অর্থ ও খাদ্যশস্যের বড় অংশই কেবল সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় পাঠানো হয়েছে, যা সাধারণ জনগণের ট্যাক্সের টাকার সঠিক বণ্টন নয়। তার মতে, দুর্যোগ কোনো দল দেখে আসে না, তাই বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাত থাকা উচিত নয়।

এই অভিযোগের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, মন্ত্রণালয়ের বরাদ্দ কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং স্থানীয় চাহিদা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে দেওয়া হয়। তিনি আশ্বস্ত করেন যে, বিরোধী দলের সংসদ সদস্যরাও দ্রুতই তাদের এলাকার জন্য বরাদ্দ পেয়ে যাবেন। মন্ত্রী উল্লেখ করেন, চলতি অর্থবছরে প্রতিটি নির্বাচনী আসনের জন্য কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এর বাইরেও স্থানীয় চাহিদার ভিত্তিতে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হচ্ছে।

সংসদে মন্ত্রী আরও জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক অবকাঠামো নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে ৫৮৮টি বন্যা আশ্রয়কেন্দ্র এবং ৩২৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে আরও কয়েকশ বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সংসদীয় কার্যক্রমের এই অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের, সংসদে ত্রাণমন্ত্রীর জবাব

আপডেট সময় : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬