সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার এই ‘জার্নি টু পার্লামেন্ট’ কর্মসূচির আওতায় সোমবার বিকেলে দেবিদ্বারের ১৫৩ জন কৃতী শিক্ষার্থী ও শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখার পাশাপাশি গ্যালারিতে বসে সরাসরি সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন। এই দলে স্কুল ও মাদরাসা উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে অংশগ্রহণকারীরা। তারা জানায়, এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পথচলায় এবং নেতৃত্ব বিকাশে বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
রিপোর্টারের নাম 






















