ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ২৫

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও একজন চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা অভিমুখী এভারগ্রীণ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে কক্সবাজারগামী এ ছালাম পরিবহনের একটি বাসের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় এ ছালাম পরিবহনটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের চালক মোহাম্মদ আলী (২৭) এবং ইয়াহিয়া নামের এক শিশু যাত্রী প্রাণ হারায়।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ২৫

আপডেট সময় : ০৯:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬