ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফরিদপুরে বিয়ে বাড়িতে মাংসের ডিশ চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় একটি বিয়ের অনুষ্ঠানে মাংসের ডিশ চুরিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পশ্চিম পাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের লাবলু শেখের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। মেহমানদের খাওয়ার সময় কয়েকজন যুবক টেবিল থেকে মাংসের একটি ডিশ কৌশলে সরিয়ে পায়ের নিচে লুকিয়ে রাখে। বিষয়টি টের পেয়ে কনে পক্ষের লোকজন প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং চেয়ার-টেবিল ভাঙচুরসহ হাতাহাতি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় খাবার নষ্ট হওয়ার পাশাপাশি আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ফরিদপুরে বিয়ে বাড়িতে মাংসের ডিশ চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৫

আপডেট সময় : ০৯:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬