ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির পাশে আনসার বাহিনী

দেশের বিভিন্ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকেও মোতায়েন করা হচ্ছে। দেশের ১১টি জেলায় ইতোমধ্যে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সোমবার আনসার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি জেলায় আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই লক্ষ্যে ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে, যা সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করেছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করছে। এর ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির পাশে আনসার বাহিনী

আপডেট সময় : ০৮:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬